২৪-২০২৫ বাজেটে স্বর্ণালঙ্কার গহনা ও ব্যাগেজ রুলে বড় পরিবর্তন

0
2009

শুল্ক ফাঁকি বন্ধে ২০২৪-২০২৫ বাজেটে স্বর্ণালঙ্কার গহনা ও ব্যাগেজ রুলে আসছে বড় পরিবর্তন

আদায় প্রতিবেদক: শুল্ক ফাঁকি বন্ধে ২০২৪-২০২৫ বাজেটে স্বর্ণালঙ্কার,গহনা ও ব্যাগেজ রুলে আসছে বড় পরিবর্তন। জানা যায়,ব্যাগেজ বিধিমালা সংশোধন ও যৌক্তিকীকরণের অংশ হিসেবে কাস্টমস শুল্ক ফাঁকির প্রবণতা রোধে সোনার অলঙ্কারে সংজ্ঞা নির্ধারণ করছে সরকার। সংসদে গত ৬ জুন বৃহস্পতিবার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়ম চালু করা হচ্ছে।
আরো জানা যায়,২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালা ২০২৩-এর ২ ধারায় সোনার অলঙ্কার ও গহনার উপযুক্ত সংজ্ঞা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যাত্রীরা অল্প ডিজাইন করে ২৪ ক্যারেটের কাঁচা সোনাকে সোনার গহনা হিসেবে লুকিয়ে আনার মাধ্যমে শুল্ক এড়ানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ সমস্যার মোকাবিলায় তিনি সোনার অলঙ্কার ও গহনার উপযুক্ত সংজ্ঞা নির্ধারণের প্রস্তাব দেন। এছাড়া ব্যাগেজ বিধিমালার নতুন নিয়ম অনুসারে এখন থেকে যাত্রীদের সঙ্গে না থাকা (আনঅ্যাকোম্পানিড) ব্যাগেজ সংগ্রহে শুল্ককর দিতে হবে। বর্তমানে বিদেশ থেকে যাত্রীরা শুল্ক ছাড়া দুটি নতুন মোবাইল ফোন আনতে পারলেও নতুন নিয়মে কেবল একটি আনার সুবিধা দেয়ার কথা প্রস্তাব করা হয়েছে।
অপরদিকে, বাজেটে ব্যাগেজ রুলে বড় পরিবর্তন আনা হচ্ছে। যেখানে ২৪ ক্যারেট স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ হতে পারে। ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালঙ্কার ১০০ গ্রাম আনা যাবে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আসন্ন বাজেটে ব্যাগেজ রুলে বড় পরিবর্তন আনা হচ্ছে। যেমন ২৪ ক্যারেট স্বর্ণালঙ্কার আনা যাবে না। ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালঙ্কার ১০০ গ্রাম আনা যাবে। ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালঙ্কার, স্বর্ণবার, মদ-সিগারেট আনতে পারবে না। অন্যদিকে যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে বলে জানা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here